আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

বেদহাটায় জামায়াত শিবিরের ৩৪ নেতাকর্মী আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
দেবহাটা উপজেলায় দুই আওয়ামী লীগ নেতা-কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মীকে আটক করেছে। সখিপুর ইউপি সদস্য নাজিমউদ্দীন ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আখিনুর রহমান গত শনিবার ভাতশালা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। দেবহাটা থানার ওসি কেরামত আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।