সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৬
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পাস হওয়া তিনটি বিলে গতকাল তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিল তিনটি হচ্ছে- বাংলা একাডেমি বিল, ২০১৩; জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০১৩ এবং মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) বিল, ২০১৩। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।