বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন মানবে না

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, বাংলাদেশের মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন মানবে না, এমনকি কোন নির্বাচন হতেও দিবে না। সরকার যত কথাই বলুক, এদেশের মানুষ তাদের আর ভোট দিবে না বুঝতে পেরেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তিনি রবিবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা শিল্পকলা মাঠে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপি নেতা কেএম হেমায়েত উল্যাহ আওরঙ্গের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা বিএনপি সহ-সভাপতি এস এম এ মাহমুদ আলতাফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জামাল শরীফ হিরু, প্রয়াত হেমায়েত উল্যাহ আওরঙ্গের সহধর্মিণী এডভোকেট তাহমিনা খান।