২৪ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ৯ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভসংখ্যা ৬ । শুভবার শুক্রবার। শুভরত্ন :হীরা অথবা সাদা পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি:আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি মিশুক, সামাজিক, সৃজনশীল বন্ধুবত্সল ও ও আমুদে। খুব সহজেই অন্যদের প্রভাবিত করতে পারেন। আপ্যায়ন ও সামাজিকতায় খুব সহজেই জড়িয়ে পড়েন। জীবনের লক্ষ্যপথে আগ্রসর হতে আপনাকে মোটেও বেগ পেতে হবে না। আপনার মাধুর্য এনে দেবে সম্মান ও সম্পদ। আপনাকে সতর্ক থাকতে হবে যে মাধুর্য ও আকর্ষণী ক্ষমতাই আপনার বোঝা হয়ে না দাঁড়ায়।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী এফ,স্কট ফিটজেরাল্ড, খন্দকার মোশতাক আহমেদ, ইসমাত ইনুন, বিজ্ঞানী আঁদ্রে করনাদ, বিজ্ঞানী হেরাল্ড ফ্লোরি, রসায়নবিদ সেভারোত্তকা, নিতাপুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অধীনস্থদের কাজে লাগানো সহজ হবে। বিদেশ যাত্রা উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ইঞ্জিনিয়ারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পদোন্নতির সম্ভাবনা আছে। শরীরের ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ মাতা বা মাতৃস্থানীয়দের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করা চেষ্টা করুন। ব্যয় বাহুল্যের জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্ট করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগে সময় দিন। প্রভাব বৃদ্ধিতে জনসংযোগ সহায়ক হতে পারে। কাজকর্মে ভুল হতে পারে। নিজের ভুলের জন্য কোনো কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ শরীর ভালো যাবে না। সামান্য পরিশ্রমেই ক্লান্তি বোধ করবেন। আজ যতটা সম্ভব বিশ্রাম নিলেই ভালো করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পুরানো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতায় কর্যোদ্ধার করতে পারবেন। রূঢ় আচরণের জন্য শত্রু সৃষ্টি হতে পারে। সঠিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। শরীর ভালো যাবে না বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সময় আজ অনুকূল থাকবে। চাকরিস্থলে কোনো ধরনের অনুকূল পরিবর্তন হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। যৌথ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ স্থাবর সম্পত্তি কেনাকাটার ব্যবহারে আগ্রহী হতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। মন দুঃশ্চিন্তামুক্ত থাকবে। চাকরির পরীক্ষায় সাফল্য আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। প্রবাস আনন্দদায়ক হবে। বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। গঠনমূলক কাজে নেতৃত্ব দিতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিজ্ঞানী ও গবেষকদের জন্য দিনটি শুভ। আইনজীবীদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ প্রবাসীদের জন্য দিনটি শুভ। দেশে ফেরার সম্ভাবনা আছে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। কবি-শিল্পীদের সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শিল্পী-সাহিত্যিকদের কর্ম-পরিবেশ অনুকূল থাকবে। অভিনয় শিল্পীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন করুন। যাত্রা শুভ নয়
