প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৫৫
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সবোর্চ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের স্বাস্থ্য বিধি অধ্যায়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নে ও শুণ্যস্থান পূরণ করার জন্য কয়েকটি প্রশ্ন তৈরি করে দেওয়া হলো। তোমাদের প্রস্তুতি সর্বোচ্চ করার জন্য অবশ্যই পাঠ্যবইটি ভালো ভাবে পড়তে হবে। স্বাস্থ্য বিধি আমাদের চারপাশে কী ছড়িয়ে আছে? উত্তর: রোগজীবানু। কী খালি চোখে দেখা যায় না? উত্তর: রোগজীবানু। রোগজীবানু কোথায় প্রবেশ করে? উত্তর: আমাদের শরীরে। কিছু কিছু রোগজীবানু কোথায় ছড়ায়? উত্তর: পানিতে। কীট পতঙ্গের মাধ্যমে আমাদের শরীরে কী প্রবেশ করে? উত্তর: রোগজীবাণু। কী ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর: পানি। পানি কী হতে হবে? উত্তর: নিরাপদ। আমাদের জীবনে কী অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তর: পানি। পানির স্তর থেকে আমরা কী পেয়ে থাকি? উত্তর: পানি। পানি নিরাপদ না হলে কী ছড়ায়? উত্তর: রোগ। পানিবাহিত রোগগুলো কী কী? উত্তর: ডায়রিয়া, কলেরা ইত্যাদি। পানিবাহিত রোগ ছাড়াও কিসের মাধ্যমে রোগ ছড়ায়? উত্তর: বায়ুর মাধ্যমে। যে সকল রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় সে গুলোকে কী রোগ বলে? উত্তর: বায়ুবাহিত। হাম, বসন্ত কী বাহিত রোগ? উত্তর: বায়ুবাহিত। কফ, থুথু, মুখ, বন্ধ কৌটায় ফেলে কী করতে হবে? উত্তর: মাটিতে চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। সুসুথ মানুষ কী নেওয়ার সময় বাতাসের সঙ্গে ঐ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে? উত্তর: শ্বাস। কিসের সময় মানুষদের সতর্ক থাকতে হবে? উত্তর: বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়। যক্ষা প্রতিরোধের জন্য শিশুকে কী টিকা দিতে হয়? উত্তর: বিসিজি। কোন রোগীর কফ, থুথু, হাচি কাশির মাধ্যমে জীবানু বাতাসে ছড়ায়? উত্তর: যক্ষা কোথায় যক্ষা রোগের চিকিত্সা বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে? উত্তর: সরকারি স্বাস্থ্যকেন্দ্র। সোয়াইন ফ্নূ কেমন রোগ? উত্তর: সংক্রামক রোগ। কিসের কামড়ে ম্যালেরিয়া হয়? উত্তর: এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে। গোঁদ রোগ হয় কোন মশার কামড়ে? উত্তর: কিউলেক্স। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কী থাকতে হবে? উত্তর: পরিস্কার পরিচ্ছন্ন। হাঁচি, কাশি হলে মুখে কী দিয়ে ঢাকতে হবে? উত্তর: হাত বা রুমাল। এইচ ওয়ান এন ওয়ান কিসের ভাইরাস? উত্তর: সোয়াইন ফ্লুর। কত ফারেনহাইটের ওপরে জ্বর হলে সোয়াইন ফ্লু হয়েছে ধরে নিতে হবে? উত্তর: ১০৪(। সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে রোগীকে কী নিতে হবে? উত্তর: সম্পূর্ণ বিশ্রাম। প্রচুর কী পান করতে হবে? উত্তর: পানি। প্রয়োজনে কী দিতে হবে? উত্তর: স্যালাইন। জরুরি ভাবে কার পরার্মশ নিতে হবে? উত্তর: চিকিত্সকের কিসের প্রতিষেধক বের হয়নি? উত্তর: ডেঙ্গুর। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে কী জমতে দেয়া যাবে না? উত্তর: পানি জমতে দেওয়া যাবে না। কোথায় এডিস মশা বংশ বৃদ্ধি করে? উত্তর: পানিতে। এডিস মশা কখন কামড়ায়? উত্তর: সকাল ও সন্ধ্যার পর। কোন জ্বরে শিশুরা বেশি আক্রান্ত হয়? উত্তর: বাতজ্বর। কী পরীক্ষা করে বাতজ্বরের সংক্রামণ সমন্ধে নিশ্চিত হওয়া যায়? উত্তর: রক্ত ও লালা পরীক্ষা করে। কী করলে বাতজ্বর সম্পূর্ণ ভালো হয়ে যায়? উত্তর: সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ ও সুচিকিত্সার ব্যবস্থা করলে। বাতজ্বরে অবহেলা করলে কিসের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি? উত্তর: হূিপণ্ড। শিশুর জন্মের পর থেকে কত বছর বয়স পযর্ন্ততার শৈশব কাল? উত্তর: পাঁচবছর। ছয় বছর বয়সের পর মেয়ে শিশুকে কী বলা হয়? উত্তর: বালিকা। ছয় থেকে দশ বছর পর্যন্ত কী কাল? উত্তর: বাল্যকাল। দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পযর্ন্ত সময়টাকে কী কাল বলে? উত্তর: বয়ঃসন্ধিকাল। মেয়েদের ও ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে? উত্তর: দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত। আট থেকে তের বছরের মধ্যে কাদের বয়ঃসন্ধিকাল শুরু হয়? উত্তর: মেয়েদের।