হাতি আর শেয়ালের গল্প
শব্দার্থ:
দিগন্ত— প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়।
তিরিক্ষি— খারাপ মেজাজ।
তুলকালাম কাণ্ড — এলাহি কাণ্ড।
হুঙ্কার— চিত্কার।
আস্তানা — বসবাসের জায়গা।
অবলীলায় — খুব সহজে।
বিপরীত শব্দ:
সভ্য — অসভ্য
শান্তি — অশান্তি
অহংকার — নিরহংকার
বুদ্ধিমান — বোকা
ভয় — সাহস
টিক:
১। এক বন থেকে তাড়া খেয়ে অন্য বনে ঢুকে পড়ল কে?
ক) হায়েনা হাতি গ) সিংহ ঘ) শেয়াল
২। হাতির শরীর দেখতে কেমন?
বিশাল খ) ক্ষুদ্র গ) রোগা ঘ) কাহিল
৩। বনে ঢুকেই প্রচণ্ড হুঙ্কার দিল কে?
হাতি খ) বাঘ গ) সিংহ ঘ) ভালকু
৪। পিপঁড়েকে কে পিষে মেরেছিল?
ক) বাঘ খ) সিংহ হাতি ঘ) হরিণ
৫। বনের সব প্রাণী কোথায় এসে জড়ো হলো?
ক) বাঘের গুহায় খ) শেয়ালের গুহায়
সিংহের গুহায় ঘ) ভালুকের গুহায়
৬। প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে ছিল?
ক) বাঘ খ) সিংহ
শেয়াল ঘ) বানর
৭। সবাই কোথায় উদগ্রীব হয়ে বসে আছে?
ক) খালের পারে নদীর পারে
গ) পুকুরের পারে ঘ) সমুদ্রের পারে
৮। শেয়াল কীভাবে নদী পার হলো?
ক) নৌকায় খ) সেতু দিয়ে
সাঁতরে ঘ) লাফিয়ে
যুক্তবর্ণ ব্যবহার:
চ্ছ — শুভেচ্ছা, ইচ্ছা
ম্ব — লম্বা, সম্বল
ক্ক — চক্কর, পক্ক
ত্ব — ত্বক, দায়িত্ব
ম্ভ — স্তম্ভ, আরম্ভ
সমার্থক শব্দ:
চোখ — নয়ন, চক্ষু, নেত্র
দিন — দিবস, দিবা, অহ
মেদিনী — বসুধা, মর্ত
