অধ্যায় : ৩
যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর
১। আল্লাহ কী করা পছন্দ করেন?
ক.অন্যায় করা খ. পাপ করা
গ.গুনাহ করা ঘ.ক্ষমা করা
সঠিক উত্তর: ঘ. ক্ষমা করা।
২। মানুষ স্বভাবতই-
ক.অপরাধপ্রবণ নয় খ.ভুলের ঊর্ধ্বে
গ.ভুল করে ঘ.নিষ্পাপ
সঠিক উত্তর: গ. ভুল করে।
৩।মনি তোমার সাথে অন্যায় করেছে বুঝতে পেরে এখন তোমার কাছে ক্ষমা চাইছে তুমি কোন কাজটি করলে আল্লাহ খুশি হবেন ?
ক.অন্যায়ের প্রতিশোধ নিবে খ.টাকার বিনিময়ে ক্ষমা করবে গ.তাকে অনুরূপ শাস্তি দিবে ঘ. তাকে ক্ষমা করে দিবে
সঠিক উত্তর: ঘ. তাকে ক্ষমা করে দিবে।
৪। নিচের কোনটি আল্লাহর একটি বিশেষ
গুণ ?
ক.শাস্তি দেয়া খ. অপরাধীকে উত্সাহিত করা
গ. অপরাধীকে ক্ষমা করা ঘ.পক্ষপাতিত্ব করা
সঠিক উত্তর:গ. অপরাধীকে ক্ষমা করা।
৫।কোন বান্দাকে আল্লাহ পছন্দ করেন ?
ক.যে স্বার্থপর খ যে বেহিসাবি
গ. যে ক্রোধ সংবরণ করে
ঘ.যে নফসের অনুগত হয়
সঠিক উত্তর:গ. যে ক্রোধ সংবরণ করে।
৬। কে রাগ দমন করতে পারে ?
ক. যে কৃপণ খ. যার অন্তরে ভয় বেশি
গ.যার মন উদার ঘ. যে আইনের ভয় পায়
সঠিক উত্তর:গ. যার মন উদার।
৭। কার জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা
করেছেন ?
ক. যে রাগী খ. যে সাহসী
গ. যে ভীরু ঘ. যে ক্ষমাশীল
সঠিক উত্তর:ঘ. যে ক্ষমাশীল।
৮। কে মানবজাতির পরম বন্ধু ?
ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত ঈসা (আ) গ. হযরত নুহ (আ) ঘ. হযরত ইব্রাহিম (আ)
সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) ।
৯। কার পুরো জীবন ছিলো ক্ষমার উজ্জ্বল আর্দশ ?
ক. হযরত মুহাম্মদ (স) খ. হযরত ঈসা (আ) গ. হযরত নুহ (আ) ঘ. হযরত ইব্রাহিম (আ)
সঠিক উত্তর: ক. হযরত মুহাম্মদ (স) ।
১০। কাদের অত্যাচারে মহানবি (স) মআ ছাড়লেন ?
ক.তার বন্ধুদের খ.ইহুদিদের
গ. মুসলমানদের ঘ.কাফিরদের
সঠিক উত্তর: কাফিরদের।
