নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৫৭
প্রশ্ন ২ নিচের উদ্দীপকটি লড়্গ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক. ব্যাংকার কে? ১ খ. কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা লেখ? ২ গ. উদ্দীপকের সবুজ কেন ব্যাংক সম্পর্কে জানতে চায়? ব্যাখ্যা কর। ৩ ঘ. সে কেন ব্যাংকে যোগদান করতে চায় তোমার স্বপক্ষে যুক্তি তুলে ধর। ৪ উঃ সৃজনশীল প্রশ্নের উত্তর। ক. জ্ঞানমূলক যিনি ব্যাংকের সামগ্রিক কার্যাবলীর সঙ্গে জড়িত তাকে ব্যাংকার বলে। খ) অনুধাবনমূলক কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক মুদ্রা প্রচলন, ঋন নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং ব্যবসার অভিভাবকের দায়িত্ব পালন করেন এবং সব ব্যাংকের জাতীয়করণ করেন। যার কারনে নিম্নলিখিত ৬টি রাষ্ট্রায়াত্ত ব্যাংক জন্ম লাভ করে। এগুলো হলো : সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক ও উত্তরা ব্যাংক । গ) (উদ্দীপকের সবুজ ব্যাংক, ব্যাংকের কার্যাবলী, আত্ততা ও পরিধি সর্ম্পকে জানতে চায় এদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যাবলী যা ব্যাংকিং হিসাব পরিচিত তা নিম্নরূপ : (i) জনগণ থেকে অর্থ/ আমানত সংগ্রহ : যাদের আয় ব্যয় থেকে বেশি, তারা দেশের সঞ্চয়কারী। ব্যাংক তাদের কাজ থেকে বিভিন্ন মেয়াদি আমানত সংগ্রহ করে। ii) ঋণদান : যাদের ব্যয় আয় থেকে বেশি তাদের একটা ঘাটতি থাকে যেমন ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে এদের সাময়িক ঘাটতি পূরণ করে থাকে । iii) বাট্টাকরণ ও বিনিময় বিলে স্বীকৃতি : ব্যাংকের আরেকটি কাজ প্রাপ্য বিল বাট্টাকরণ এবং দেয় বিলে স্বীকৃতি প্রদান । iv) অর্থ স্থানান্তর : একটি শহর থেকে আরেকটিক শহরে বিশেষত দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রা থাকার কারণে অর্থ স্থানান্তর বেশ কঠিন । ব্যাংক এই কাজটি সহজে সামান্য মূল্যে করে থাকে । এছাড়াও বৈদেশিক বাণিজ্যিক অর্থায়ন ও প্রত্যয়ন মূল্যবান দলিল/বস্তু নিরাপত্তার সাথে সংরক্ষণের ব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা ও অর্থ বিষয়ক উপদেশ দেয়া ইত্যাদি কাজ করে থাকে। ঘ.উচ্চতর দক্ষতা উদ্দীপকের সবুজের ব্যাংকে যোগদানের বেশ কতগুলি কারণ রয়েছে । সেগুলো নিম্নরূপ : প্রথমত সে একজন কমার্স গ্রাজুয়েট অর্থাত্ তার পড়াশোনাই হচ্ছে অর্থ ও ব্যাংক নিয়ে । প্রকৃতিগত ভাবেই মানুষ অর্থের কাছাকাছি থাকতে চায়। ব্যাংকের বর্তমানের কার্যাবলী বেশ আধুনিক ও সুন্দর সাজানো গোছানো । ব্যাংকের চাকুরি এখন সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভে করেছে । বেতন, ভাতা, সুযোগ-সুবিধা অন্যান্য যে কোন চাকরির তুলনায় বেশ ভালো । সারা পৃথিবীতে প্রায় ৬৭% লোক এ পেশা পছন্দ করে আর বাংলাদেশে প্রায় ৮৫% লোক এই পেশা পছন্দ করে। ব্যাংকে নিশ্চিত ক্যারিয়ার আধুনিকও গোছানো জীবন যাপন । এছাড়া ও ব্যাংক পেশা হিসাবে এখন যথেষ্ট স্বীকৃত। ব্যাংকের আধুনিক কর্মকাণ্ড সবার কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন অনেক পেশাগত দড়্গ লোক যেমন, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি পেশার লোক ও ব্যাংকিং পছন্দ করে ।