প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের অধ্যায় ঃ ০২ প্রাণিকোষ (Animal Cell) ঃ গঠন, বৈশিষ্ট্য ও কাজ - বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করব, যা ফাইনাল ২০১৪ সালের (সকল বোর্ড) পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং এর আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রতিটি প্রাণিকোষ তিনটি প্রোটোপ্লাজমীয় অংশ নিয়ে গঠিত। এদের মধ্যে একটি প্রাণিকোষকে আবৃত রাখে। এর গঠন বড়ই চমকপ্রদ। এর ভিতর দিয়ে সহজে বিভিন্ন কোষীয় দ্রব্যাদি চলাচল করতে সক্ষম। এর গঠনশৈলীর উপর বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। তবে ১৯৭২ সালে প্রবর্তিত মতবাদটি বিজ্ঞানীমহলে বেশি গ্রহনযোগ্যতা পায়।
(ক) কোষ (Cell) কী ? ১
(খ) প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি (Physical basis of life) বলা হয় কেন ? ২
(গ) আদিকোষ ও প্রকৃতকোষের মধ্যে পার্থক্য লেখ। ৩
(ঘ) কোষ পর্দার গঠন সংক্রান্ত আধুনিকতম মডেলটি বর্ণনা কর। ৪
সৃজনশীল প্রশ্নোত্তর ঃ
(ক) উত্তর ঃ
কোষ (Cell) ঃ কোষ হলো জীবদেহের গঠন ও কার্যের একক, যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমান প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। এছাড়াও পূর্বতন Cell থেকে নতুন Cell সৃষ্টি হয়।
(খ) উত্তর ঃ
Physical basis of life বলার কারণ ঃ Cell এর অভ্যন্তরে অবস্থিত প্রোটোপ্লাজম, এমন এক প্রকার অর্ধতরল পদার্থ দিয়ে তৈরি, যা বিভিন্ন সময়ে জীবের প্রয়োজনে জীবের জীবনের সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে। আর এসব কারণে কোষ বিজ্ঞানী Huxley প্রোটোপ্লাজমকে Physical basis of life বলে উল্লেখ করেন।
(গ) উত্তর ঃ
বিষয়বস্তু আদিকোষ (Prokaryotic cell) প্রকৃতকোষ (Eukaryotic cell)
১. গঠন অত্যন্ত সরল ও ক্ষুদ্রাকৃতির। তুলনামূলক দিক দিয়ে এটি জটিল প্রকৃতির ও বেশ বড়।
২. নিউক্লিয়াস সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও সুগঠিত নয়। সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও সুগঠিত।
৩. ক্রোমোসোম ক্রোমাটিন দানারূপে এর অবস্থান। প্যাঁচানো একটি সূত্রকও বটে।
৪.সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এতে রাইবোসোম ছাড়া অন্যকোন কোষীয় অঙ্গাণুর অস্থিত্ব দেখা যায় না্। মাইটোকন্ড্রিয়া, গলজিবডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামসহ অন্যান্য অঙ্গাণু দেখা যায়।
৫. প্লাস্টিড সুগঠিত নয়, সাইটোপ্লাজমে বিক্ষপ্ত অবস্থায় এদের দেখা যায়। এটি উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সুগঠিত অবস্থায় থাকে। এতে জটিল প্লাস্টিড অবস্থিত।
