জোকস

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২২
 দরজায় একজন কড়া নাড়ল। দোর খুলে দিলেন মিসেস সেন। আগন্তুক : নমস্কার ম্যাডাম, আপনি কি পোষা কুকুর হারিয়ে যাওয়ার পর কাগজে বিজ্ঞাপন দিয়েছেলেন ? মিসেস সেন : হ্যাঁ । আগন্তুক : কুকুরটা এনে দিতে পারলে ৫০০ টাকা পুরস্কার ? মিসেস সেন : তেমনই তো বিজ্ঞাপনে লেখা আছে। আগন্তুক : ম্যাডাম, আমাকে তবে ১০০ টাকা এডভান্স করুন আমি এখনই ওটা খুঁজতে যাচ্ছি।  এক ভদ্রলোক একবার এক হোটেলে ঢুকে মাংস রুটির অর্ডার দিলেন। বয় মাংস রুটি এনে তার সামনে রাখল। ভদ্রলোক এক টুকরা মাংসে কামড় দিয়েই সোজা ম্যানেজারের সামনে গিয়ে জিজ্ঞেস করলেনু ভদ্রলোক : আপনাদের এই হোটেলটা খুব পুরানো, তাই না ? ম্যানেজার : হ্যাঁ, এই বাড়িটা মুঘল আমলের আর এ বাড়িতে হোটেল ব্যবসা চলছে সেই ব্রিটিশ আমল থেকেই ! ভদ্রলোক :মুঘল আমল, ব্রিটিশ আমল সবই বুঝলাম, কিন্তু বয় যে মাংসটি দিয়ে গেল সেটি কোন আমলের?  প্রথম বন্ধু :একটা সময় ছিল যখন আমাকে ছাড়া আমার পাড়ার ফুটবল টিম কোনো ম্যাচ খেলতেই পারত না। আমি ছিলাম দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য খেলোয়াড়। দ্বিতীয় বন্ধু : তারপর? প্রথম বন্ধু : তারপর আরকি, আমাদের পাড়ার আরও একটা ছেলে ফুটবল কিনে ফেলল...