প্রিয়াঙ্কার প্রথম দর্শন!

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:০১

বিনোদন ডেস্ক

 

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উত্সব ‘কান চলচ্চিত্র উত্সব’। ফ্রান্সের উপকূল শহরে ১৪ মে থেকে শুরু হওয়া ৭২তম এ আসরের মধ্য দিয়ে এই উত্সবে অভিষেক হলো প্রিয়াঙ্কা চোপড়ার। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অনেক খ্যাতি থাকলেও এই উত্সবে এর আগে দেখা যায়নি এ বলিউড তারকাকে।

বৃহস্পতিবার কান চলচ্চিত্র উত্সবে এসে হাতজোড় করে ‘নমস্কার’ জানালেন সবাইকে। তাঁর পরনে ছিল শিমারি কালো স্ট্র্যাপলেস গাউন। তার ওপর লাল রঙের স্পার্কলিং ব্যান্ড। পোশাকটি ছিল রবার্টো কাভাল্লির তৈরি। প্রিয়াঙ্কার মেকআপ ও উইঙ্গড আইলাইনারের সঙ্গে ছিল বেরি রঙের লিপস্টিক। চুল ছিল কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো। অভিনেত্রী রেড কার্পেট থেকে নিজের অসংখ্য ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে প্রিয়াঙ্কা ফ্যাশন আইকন লেডি ডায়না, গ্রেস কেলি, সোফিয়া লরেনের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘কান-এ আমার পোশাকে এদের অনুপ্রেরণা থাকবে।’

তবে প্রিয়াঙ্কার লুকটি কিন্তু একেবারেই ভিন্টেজ ছিল না।

প্রিয়াঙ্কা ছাড়াও দীপিকা পাডুকোন বৃহস্পতিবার রেড কার্পেটে হেঁটেছেন। কঙ্গনাও নিজের

লুক দিয়ে সকলকে চমকে দিয়েছেন।