আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজেদা চৌধুরী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফরকালে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার সংসদ উপনেতার একান্ত সচিব প্রদীপ কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার রাত সাড়ে ৯টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।