জগন্নাথপুর উপজেলার বড় ফেচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার প্রবাসীর অর্থায়নে নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী নুর মিয়ার দেয়া ১৬ লাখ টাকায় নির্মিত ৩ কক্ষবিশিষ্ট ভবনের ফলক উন্মোচন করেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজী আব্দুর রশীদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মোঃ হুমায়ুন কবির, এটিও রাশেদ আহমদ, ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা মোঃ মসহুদ আহমদ, ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক বুরহানউদ্দিন প্রমুখ।
