নাগেশ্বরী-রামখানা সীমান্ত সড়কে কার্পেটিং উঠে গিয়ে খানা-খন্দে গভীর গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অসম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংস্কারের অভাবে ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানবাহন চলতে গিয়ে গর্তের মধ্যে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। জানা যায়, ২০০৮ সালের পর থেকে এ সড়কে কোন সংস্কারের ছোঁয়া লাগেনি। রামখানা বিজিবি কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী এ সড়ক সংস্কার করা হলে এলাকাবাসীর দুর্ভোগ কমে যাবে।
