ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক শ্রেণিতে ৫টি ইউনিটের ১২ বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে SMS পদ্ধতিতে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা আগামী ২৪, ২৫, ২৬ এবং ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা এসএম হাফিজুর রহমান জানান, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আবেদনের বিস্তারিত নিয়মাবলী পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jkkniu.edu.bd -এ পাওয়া যাবে।
