মহিলা কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
ঈশ্বরদীর একমাত্র মহিলা কলেজ জাতীয়করণের দাবিতে গত রবিবার দেড়ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে। কলেজ ক্যাম্পাসের সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগামী ২ অক্টোবর জননেত্রী শেখ হাসিনার জনসভায় ঈশ্বরদীবাসীর যৌক্তিক দাবি পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। হামিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাক, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল, অভিভাবক আনসার আলী ডিলু, শিক্ষক স্বপন কুমার কুন্ডু, হামিদুর রহমান, আফরোজা খাতুন, আবদুর রশিদ, আনোয়ারুল আলম, খায়রুল কবির, শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া শারমিন, জেসমিন আহমেদ ও শাহনাজ পারভিন। উল্লেখ্য প্রধানমন্ত্রী আগামী ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের উদ্বোধন করতে আসবেন। উদ্বোধন শেষে তিনি একটি জনসভা করবেন। তাঁর আগমনে আশাবাদী হয়ে ঐতিহ্যবাহী মহিলা কলেজটিকে জাতীয়করণের দাবি জানিয়ে প্রতিদিনই ঈশ্বরদীতে মিছিল-মিটিং ও মানববন্ধন করছে।