পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে গতকাল সোমবার রাঙ্গামাটিতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে এক সমাবেশ করে।
সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি কাজী জালোয়ার, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল পাল, পার্বত্য নাগরিক কমিটির জেলা আহ্বায়ক নূর জাহান প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে ভূমি কমিশন আইন ও পার্বত্য কালো চুক্তি বাতিল না হলে ৩ পার্বত্য জেলায় বৃহত্তর কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে ।
