রাজশাহী বোর্ড মডেল স্কুলের শিক্ষক ছুরিকাহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪০
রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে কলেজের গেটে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।