ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪০
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করলে ৩ অক্টোবর ধর্মঘট পালনের হুমকি দিয়েছে চট্টগ্রাম মহানগরী অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও মহানগরী রিকশা চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম ও সিএমপি কমিশনার মো. শহীদুল ইসলামকে স্মারকলিপি দিয়েছে তারা। এর আগে বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হন। তাদের দাবিগুলো হলো প্রকৃত চালকদের নামে নতুন ৪ হাজার অটো রিকশার লাইসেন্স দেয়া, নগরীর গুরুত্বপূর্ণ অংশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও জেলার নিবন্ধিত অটোরিকশাকে নগরীর প্রবেশ মুখ দিয়ে অন্তত দেড় কিলোমিটার প্রবেশের অনুমতি প্রদান।