আজকের রাশিফল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৩
২৫ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১০ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ১৮ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৬ ও ৭ । শুভবার শুক্র ও সোমবার। শুভরত্ন :হীরা ও এমিথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি:রিজার্ভ ও নিজস্ব নীতির অনুসারী। আপনার চিন্তা ও জীবন কোন ছকবাঁধা পথে চলতে চায় না। ইচ্ছাশক্তির অধিকারী হওয়ায় আপনি বিচিত্র পথে চলতে চান। আপনি আবেগপ্রবণ আবার চিন্তাশীল। বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল ক্ষমতা আছে আপনার। লাজুক স্বভাবের জন্য সহজে অন্যদের সাথে মিশতে পারেন না। আপনি শান্তিপ্রিয়। নীরবে নির্জনে একা থাকতেই বেশি আনন্দ পান। এতে ঘনিষ্ঠরা আপনাকে ভুল বুঝতে পারে। আপনাকে কৌশলী ও সাহসী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী উইলিয়াম ফকনার, লু, সুন, বিসেন সিংবেদী, ক্রিস্টোফার রীড, বারবার ওয়াল্টার্স, আরেফীন বাদল, দোয়েল, মহিলা কূটনীতিক মাহমুদা চৌধুরী, ক্রিকেটার হ্যানসি ক্রনিয়ে। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। বয়স্কদের বিয়ের ব্যাপারে উত্সাহ বৃদ্ধির আশংকা আছে। সমাজ সেবায় অংশ নিতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হবে। ব্যবসায়িক কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তিবোধ করতে পারেন। কেউ আজ বিশ্বাস ভঙ্গের মত কাজ করতে পারে। প্রতারিত হওয়ার আশংকা আছে। যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। এ ধরনের চেষ্টায় সাফল্য আসতে পারে। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অসুস্থ হলে দ্রুত চিকিত্সার উদ্যোগ নিন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আর্থিক কারণে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। আবেগ-উত্কণ্ঠা সংযত রাখুন। কিছু কাজ অসমাপ্ত থেকে যেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। প্রয়োজনে কোনো বন্ধুর সহযোগিতা আশা করতে পারেন। যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সর্বাবস্থায় আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। বিবাদে জড়াবার আশংকা আছে। তবে ঝগড়া-বিবাদে নির্লিপ্ত থাকতে পারলে ভালো করবেন। নিজের দোষে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। প্রবাসীদের জন্য দিনটি শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ভাই-বোনদের সহযোগিতা পাবেন। কোনো আত্মীয়ও আজ প্রয়োজনে আপনার সাহায্যে এগিয়ে আসতে পারেন। জমি-জমা নিয়ে কারো সাথে বিরোধে জড়াতে পারেন। সমস্যা সমাধানের ব্যাপারে উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। অধৈর্যের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পাওনা টাকা আদায় হতে পারে। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। কোন আইনী সমস্যা সমাধান হতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমাঞ্চ ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে সহকর্মীদের কেউ ঈর্ষান্বিত হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবার আশংকা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ শ্বশুর বাড়ীর পক্ষের কোন আত্মীয়-স্বজন আতিথ্য গ্রহণ করতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কাজকর্মের কিছু ক্ষতি হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। প্রতারিত হবার আশংকা আছে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ রাজনীতিবিদদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। বিভিন্নমুখী সমস্যার মোকাবিলা করতে হতে পারে। বিরোধী পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সংঘর্ষ সহিংতা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। জনসংযোগে সুফল পাবেন। তবে কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করা ঠিক হবে না। ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।