প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি গণিত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:২৯
অধ্যায় দ্বিতীয় ভাগশেষ শূন্য হলে নিচের কোনটি সংগঠিত হবে? ক) ভাজ্য, ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে খ) ভাজ্য, ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না গ) ভাজ্য, ভাজক যোগ করে ভাগফল নির্ণয় করতে হবে ঘ) ভাজ্য, ভাজক গুণ করে ভাগফল নির্ণয় করতে হবে উত্তর ঃ ক) ভাজ্য, ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ভাগের শেষে যে সংখ্যা থেকে যায় তা ভাগশেষ, ভাগশেষের ক্ষেত্রে কোনটি সত্য হবে? ক)ভাজক এর সমান হবে খ) ভাজক থেকে বড় হবে গ) ভাজক থেকে ছোট হবে ঘ) ভাজক দিয়ে ভাগশেষকে ভাগ করতে হবে উত্তর ঃ গ) ভাজক থেকে ছোট হবে ৯৩৫০০ কে ১০০ দিয়ে ভাগ করতে ভাজ্যের ডানদিক থেকে কয় অঙ্ক পর কমা বসালে ভাগফল পাওয়া যাবে? ক) এক খ.দুই গ) তিন ঘ )চার উত্তর ঃ খ) দুই দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে, অপর সংখ্যাটি কীভাবে নির্ণয় করতে হবে? দুইটি সংখ্যার গুণফল থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে। খ) দুইটি সংখ্যার গুণফল এর সাথে একটি সংখ্যা যোগ করতে হবে গ) দুইটি সংখ্যার গুণফল এর সাথে একটি সংখ্যা গুণ করতে হবে ঘ) দুইটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে উত্তর ঃ ঘ) দুইটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাজকে ১ এর ডানে তিনটি শূন্য থাকলে, ভাগফল নির্ণয়ে কি করতে হবে? ক) ভাজ্যের ডান দিক থেকে তিনঘর পর কমা বসাতে হবে খ) ভাজ্যের ডান দিক থেকে দুইঘর পর কমা বসাতে হবে গ) ভাজ্যের বাম দিকে তিনটি শূন্য বসাতে হবে ঘ) ভাজ্য ও ভাজক যোগ করতে হবে উত্তর ঃ ক) ভাজ্যের ডান দিক থেকে তিনঘর পর কমা বসাতে হবে ভাজকে ১ এর ডান দুইটি শূন্য থাকলে, ভাগশেষ কিভাবে বের করতে হবে ? ক) ভাজ্যের ডান দিক থেকে দুই ঘর পর কমা বসিয়ে ডান দিকের সংখ্যাটি খ) ভাজ্যের ডান দিক থেকে দুই ঘর পর কমা বসিয়ে বাম দিকের সংখ্যাটি গ) ভাগশেষ সবসময় ১ হবে ঘ)ভাজ্যের ডান দিক থেকে দুই ঘর পর কমা বসিয়ে ডান দিকের সংখ্যাটির সাথে এক (১) যোগ করতে হবে উত্তর ঃ ক) ভাজ্যের ডান দিক থেকে দুই ঘর পর কমা বসিয়ে ডান দিকের সংখ্যাটি