বিনামূল্যেই কুইকঅফিস, সাথে ১০ জিবি অনলাইন স্টোরেজ ফ্রি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৫
গত বছরের জুনে কুইকঅফিস কিনে নেয় গুগল। এবারে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে একে ব্যবহারের সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, চলতি সেপ্টেম্বর মাসের ২৬ তারিখের মধ্যে এটি ইন্সটল করে নিলে বাড়তি ১০ গিগাবাইট ফ্রি অনলাইন স্টোরেজও দেবে গুগল! গুগল’র প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘ভালো কিছু বিনামূল্যে পেলে সকলেই খুশি হয়। আমরাও সকলকে খুশি করতে কুইকঅফিসকে বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিচ্ছি।’ গুগল ড্রাইভের সাথে অ্যান্ড্রয়েড এবং আইওএস এই অ্যাপ্লিকেশনটি সংযুক্ত করে মাইক্রোসফট অফিসের সব ধরনের ফাইল খোলা এবং সম্পাদনা করা যাবে। এতে নতুন একটি ফিচারও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে জিপ ফোল্ডার তৈরি করা যাবে এবং এক্সেল ও পাওয়ারপয়েন্ট ফাইলের চার্টগুলো প্রদর্শন করা যাবে।