প্রশ্নোত্তরে জানা-অজানা :প্রাণিজগত্

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৭
১. গুজরাটের গির জঙ্গল কোন্ পশুর আবাস ভূমি? ২. কোন্ পশুর রক্তচাপ সর্বোচ্চ মাত্রার? ৩. জলের সবচেয়ে বড় মাপের স্তন্যপায়ী প্রাণি কী? ৪. কোন্ দুটি জাতের কুকুর খুব লম্বা চেহারার হয়? ৫. কোন্ জাতের কুকুরের ওজন সবচেয়ে বেশি? ৬. আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ স্তন্যপায়ী প্রাণির নাম কী? ৭. কোন্ বিখ্যাত শিকারির কুকুরের নাম “রবিন”? ৮. বাঘ-সিংহ বাবা-মায়ের সন্তানের নাম কী? ৯. ১৯৯০-র বেইজিং এশীয় গেমসে ম্যাসকট হিসেবে দেখা দিয়েছিল কোন্ প্রাণি? ১০.ব্রিটিশ চরিত্রের প্রসঙ্গ কোন্ জাতের কুকুরের উল্লেখ করা হয়? ১১. দক্ষিণ আফ্রিকার স্প্রিংবক নামের উত্স কী? ১২. ইয়াকের দুধের রং কেমন? ১৩. শ্বেত ভল্লুক কোথায় যায়— উত্তর মেরু না দক্ষিণ মেরু? ১৪. বুনো প্রাণিদের স্বভাব, আচার-আচরণ ইত্যাদি অনুসন্ধানের নাম কী? ১৫. কোন্ স্তন্যপায়ী প্রাণী সবচেয়ে আস্তে চলে? ১৬. কোন্ ছোট প্রাণি দাঁত দিয়ে গাছ কেটে ফেলতে পারে? ১৭. কোন্ স্তন্যপায়ী নিউজিল্যান্ডের একমাত্র আদি বাসিন্দা ছিল? ১৮. সবচেয়ে বড় আকারের নরখাদক প্রাণির নাম কী? ১৯. কার ঘোড়ার নাম ছিল বুসিফেলাস? ২০. মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রোট দলের প্রতীক কোন্ দুই প্রাণি? উত্তর: ১. ভারতীয় সিংহের। ২. জিরাফের। ৩. জলহস্তী। ৪. গ্রেট ডেন ও আইরশ উলফহাউন্ড। ৫. সেন্ট বার্নার্ড। ৬. হনুমান লেঙ্গুর। ৭. জিম বারবেট। ৮. টাইগন। ৯. পাণ্ডা। ১০. বুলডগ। ১১. বিপদে পড়লে ওপরদিকে পেল্লায় লাফ দেয় বলে। ১২. গোলাপি। ১৩. উত্তর মেরু। ১৪. ইথোলিজি। ১৫. তিন আঙুলে কুঁড়ে (স্লথ) ১৬. বিভার। ১৭. বাদুড়। ১৮. ঘাতক তিমি [ কিলার হোয়েল] ১৯. আলেকজান্ডার দ্য গ্রেট। ২০. যথাক্রমে হাতি ও গাধা। সংকলন :মো. মনির তালুকদার।