প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৮
আমরা বাঙালি এদেশ আমার বাংলা আমার ভাষা
বাংলার জলে বাংলার কোলে মেটাই মনের আশা।
মায়ের স্নেহে বোনের আদর পুলক ভরা বুক
মাটির গন্ধে জাগি আমরা প্রাণে অনেক সুখ।
কৃষাণ-মজুর, কামার-কুমোর আমরা সবাই ভাই
এক পরিচয় আমরা বাঙালি ঐক্যের গান গাই।