বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। - কার্লাইল
মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সেই-ই জয় লাভ করে। - শেক্সপিয়ার
সৌন্দর্য হচ্ছে গ্রীষ্মের ফলের মতন, চর্চার মাধ্যমে শ্রী বৃদ্ধি করানো যায় কিন্তু দীর্ঘস্থায়ী করা যায় না।
- ব্রিয়ান্ট
শিক্ষার যথাযথ উদ্দেশ্য হলো তাকে কাজে লাগানো, শুধু জ্ঞান আহরণ নয়।
- হার্বাট স্পেনসার
যে কেবল বন্ধুর ত্রুটি খুঁজে বেড়ায়, তাকে বন্ধুহীন হয়েই থাকতে হয়। - তুরস্কের প্রবাদ
