আজ ২৫ সেপ্টেম্বর সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি করার সময় ৫৩ জন ত্যাগী নেতা বাদ পড়েন। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা জাতীয় পার্টি থেকে ৫ বিদ্রোহী নেতাকে সোমবার বহিষ্কার করা হয়েছে।
জেলা আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করা ও নিজেরা বিদ্রোহী কমিটি গঠনের মাধ্যমে কর্মী সমাবেশের ডাক দেয়ার কারণে কেন্দ্র থেকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বহিষ্কৃত বিদ্রোহী নেতারা হলেন, সদ্য ঘোষিত জাতীয় পার্টি সিলেট জেলা তৃণমূল সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জহির উদ্দিন পল্টু, সদস্য সচিব উছমান আলী, সদস্য আহসান হাবিব মঈন, সদস্য সায়েম আহমদ চৌধুরী ও সদস্য বাশির আহমদ।
