আত্মসমর্পণকারীরা পুনরায় মাদক ব্যবসায় জড়ালে কঠোর ব্যবস্থা :আইজিপি

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:৪২

পুলিশের কাছে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা পুনরায় মাদক ব্যবসায় ফিরে গেলে তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

আইজিপি বলেন, ভুল বুঝে নিজেদের সংশোধন করে তারা যদি দেশ গড়ার শরিক হয়, তাতে সবারই মঙ্গল। তবে আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে তাহলে বিচারের মুখোমুখি হতে হবে। এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তা, সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশিষ্টজনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।