ভাণ্ডারিয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৩
ভাণ্ডারিয়ায় ব্রিজ ভিঙে খালে পড়ে নিখোঁজের ২দিন পর শিশু দীপ্ত মালাকারের লাশ তেলীখালী এলাকার কচাঁ নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির পারিবারিক সূত্রে জানাগেছে, গত রোববার সকালে উপজেলার মালির খালের উপর ব্রিজ ভেঙে পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে তেলীখালী এলাকার লোকজন নদীর চরে শিশুর লাশ দেখতে পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশকে অবহিত করে তারা শিশুরটির পরিবারকে খবর দিলে স্বজনরা লাশ নিয়ে আসে। এ সময় বাবা জীবন মালাকর মা সীমা রানীসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।