গতকাল মঙ্গলবার জিয়ানগরে দুঃস্থ কল্যাণ সংস্থা ও জাতীয় পার্টি জেপি’র যৌথ উদ্যোগে উপজেলার পাড়েরহাট ইউনিয়ন নারী নেত্রী শিউলি আক্তারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুঃস্থ কল্যাণ সংস্থার জিয়ানগর শাখার সভানেত্রী শারমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ। এসময় উপস্থিত ছিলেন, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, মহসিন হাওলাদার মধু, আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, জেপি নেতা কাওছার আহম্মেদ দুলাল, সুলতানা রাজিয়া রানী প্রমুখ। এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
