বালিয়াকান্দিতে কঙ্কাল চোর আটক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৪
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শহীদনগর এলাকার কবরস্থান থেকে রবিবার গভীর রাতে কঙ্কাল চুরির সময় স্থানীয় পাহারাদার ও জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত চোরের নাম সাবু মোল্যা। উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী মোল্যাপাড়া গ্রামে তার বাড়ি। প্রত্যক্ষদর্শী একেন আলী শেখ জানান, শহীদনগর মহিলা মাদ্রাসা সংলগ্ন কবরস্থান থেকে ৪-৫ মাস পূর্বে বহরপুর গ্রামের মালয়েশিয়ায় থাকা অবস্থায় মারা যাওয়া আবুল কালাম ওরফে কালুর কঙ্কাল চুরি করে একদল চোর। তারা কবরস্থানের পাশে বস্তাবন্দী রেখে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে সার্কাস ও জুয়ার আসরে যায়। বস্তা নিয়ে যাওয়ার সময় আমি মাছ চোর মনে করি। পরে সাবু মোল্যা নামে এক চোরকে হাতে নাতে ধরে ফেললে সে কঙ্কাল চুরির কথা স্বীকার করে। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে বস্তাবন্দী মাথার খুলি, পায়ের,হাতের ও শরীরের ছোটবড় ৪৫ খণ্ড হাড় পাওয়া যায়। এসময় অপর ২ সহযোগী পালিয়ে যায়।