নাগেশ্বরীতে বউকে ফেলে রেখে মোটর সাইকেল নিয়ে নিরুদ্দেশ রয়েছেন নুরন্নবী নামের এক ব্যাক্তি। মোটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে তাঁর কথিত স্ত্রীকে থানায় রাখা হয়েছে। জানা গেছে, ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের রাঙ্গামাটির নুরন্নবী ও উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের হাগুরার ভিটা গ্রামের শরীফা খাতুন স্বামী-স্ত্রী পরিচয়ে রবিবার নাগেশ্বরীর একটি আবাসিক হোটেলে উঠে। পরদিন সোমবার সকালে কুড়িগ্রাম যাওযার কথা বলে পৌর এলাকার সাতানী পাড়ার রাশেদের মটর সাইকেলের ভাড়াটিয়া যাত্রী হয়। রাশেদ তাদেরকে নিয়ে নাগেশ্বরী-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের কদমতলায় পৌঁছালে মটরকেল থামাতে বলে। থামার পর নুরুন্নবী তাকে জানায় নেওয়াশীর মোবাইল চার্জের দোকানে সে মোবাইল ফেলে এসেছে। তাই সে শরীফাকে মটর সাইকেল চালক রাশেদের কাছে রেখে ভিকটর- আর ১০০ সিসি মোটর সাইকেল নিয়ে মোবাইল ফোন আনতে চলে যায়। সারা দিনেও সে ফিরে না আসায় রাশেদ ঘটনাটি স্থানীয়দের জানিয়ে নাগেশ্বরী থানায় যায়। গত মঙ্গলবার দুপুরে থানায় খোঁজ নিয়ে জানা গেছে মটর সাইকেলটি উদ্ধারের জন্য শরীফাকে থানায় রাখা হয়েছে। শরীফা নুরুন্নবীকে স্বামী বলে দাবি করলেও অনেকেই মনে করছেন শরীফা এবং মোটর সাইকেল মালিক রাশেদ দু’জনেই প্রতারনার শিকার হযেছেন।
