উজিরপুর উপজেলার বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে সোমবার লাইব্রেরীতে বসে জুতা পেটা করেন একই স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় পুলিশ ওইদিন বিকেলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুনকে গ্রেফতার করে।
শিক্ষিকা মাহমুদা খানম জানান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুন দীর্ঘ তিন বছর ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে আসছে। বিয়ের জন্য তাকে একাধিকবার চাপ প্রয়োগ করা হলে সে নানা তালবাহানা শুরু করে। সোমবার স্কুলের লাইব্রেরীতে সকল শিক্ষকদের সামনে মাহমুদা তাকে বিয়ে করার জন্য প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করে। এসময় বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক মামুন তাকে (মাহমুদাকে) জুতাপেটা করে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে ঐ দিন বিকেলে পুলিশ প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুনকে গ্রেফতার করে।
