মাগুরায় আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
মুক্তিযোদ্ধা মেঃ জেঃ (অবঃ) এটিএম আব্দুল ওহাব সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে, তিনি আগামী নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের কাছে তিনি তার প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন। মাগুরা-১ আসনটি সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও সমগ্র শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। মেজর জেনারেল অবঃ ওহাবের বাড়ি শ্রীপুর উপজেলায়। তিনি এলাকার অনেক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন। সংবাদ সম্মেলনে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।