দর্শনায় মদপানে একজনের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
দামুড়হুদার দর্শনায় মঙ্গলবার ভেজাল বাংলা মদপান করে জসিম নামের এক মাইক্রো চালকের মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার রাত ১০ টায় উপজেলার দর্শনা মোহাম্মদপুর এলাকার তাছের আলীর ছেলে জসিম ভেজাল মদপান করে বাড়ি ফেরে। এরপর সে অসুস্থ হয়ে পড়লে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর ৫ টায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, ভেজাল মদপানে এ নিয়ে গত ১০ দিনে ৫ জনের মৃত্যু হলো ।