উপজেলার ভবানীপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে বিলুপ্তপ্রায় হনুমানের দেখা পাওয়া গেছে। এর মধ্যে একটি হনুমান এলাকাবাসী হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় জনগণ।
অপরদিকে শিবগঞ্জ বাজারে একটি হনুমান বেশ কয়েকদিন ধরে বিচরণ করছে। এলাকাবাসীর অত্যাচার থেকে রক্ষা পেতে হনুমানগুলো গাছের উঁচু শাখায় বসে দিন পার করছে। রাতের আঁধারে নেমে আসছে খাবারের আশায়। সচেতন এলাকাবাসী বলছেন, বনবিভাগের কর্মকর্তাদের উচিত হারিয়ে যাওয়া বিরল প্রজাতির এই হনুমানগুলোকে সরকারের হেফাজতে নেয়া।
