নীলফামারী ডিমলায় মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ প্রশমন দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তামান্না তাবাসুম শাহ, একাডেমিক সুপারভাইজার আমির বোরহান, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল শাহাজাদা, প্রধান শিক্ষক মাহফুজার রহমান লেবু উপস্থিত ছিলেন।
