এ্যাপোলোতে চিকিত্সায় অবহেলা

ক্ষতিপূরণ মামলা করবেনরসিক মেয়র

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
চিকিত্সায় অবহেলা ও প্রতারণার অভিযোগে ঢাকার এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি ও ৫ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। সিটি কর্পোরেশন থেকে মামলার ব্যয় ও মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দুর্ঘটনায় আহত হলে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৯ দিন ধরে চিকিত্সা নেয়ার পর কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন। এতে তার খরচ হয় ১৪ লাখ ৫৪ হাজার টাকা। কিন্তু পরবর্তীতে এক্সরে রির্পোটে ডান হাতে ভাঙ্গা ধরা পড়ে। তিনি বলেন, এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ হাত ভাঙ্গা রেখেই সুস্থ হিসেবে ছাড়পত্র দিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়। তাই হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করছি এবং চিকিত্সায় অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করবো।