শোক সংবাদ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
আব্দুল মালেক জরিপবিদ ও নকশাকার আব্দুল মালেক (৯০) সোমবার রাজধানীর মগবাজারস্থ নয়াটোলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ফারজানা নাঈম মুন্নী মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ফারজানা নাঈম মুন্নী (৫২) রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। আগামী শুক্রবার বাদ আছর গুলশান-১, রোড-১৫, বাড়ি ২০/২২ এ তার কুলখানি অনুষ্ঠিত হবে। আফসার সালেহ কেরামত নান্না কমলগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সভাপতি হাজী আফসার সালেহ কেরামত নান্না (৫৩) রবিবার ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে রেখে গেছেন। মুজিবুন নেছা দৈনিক বণিক বার্তার ক্রীড়া প্রতিবেদক আবু মেরাজ মেভিজের মা মুজিবুন-নেছা (৫০) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি পেশাগত জীবনে চৌমুহনী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আব্দুস ছত্তার মোল্লা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের বাসিন্দা আব্দুস ছত্তার মোল্লা (৬৫) মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গৌরাঙ্গ লাল কর্মকার পিরোজপুরের মঠবাড়িয়া বাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ লাল কর্মকার (৭০) বার্ধক্যজনিত কারণে গত রবিবার সদর রোডের নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।