সিলেটের বিশ্বনাথের কামালবাজারস্থ রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অধ্যক্ষ আবদুল ওয়াহিদ সারো জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে কলেজের দ্বাদশ শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষায় একজন ছাত্রকে নকল করার অভিযোগে বহিষ্কার করার পর কলেজে ভাংচুরের ঘটনা ঘটে।
