চৌগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা আজ হরতাল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
যশোরের চৌগাছায় সোমবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী আতিয়ার রহমান (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার প্রতিবাদে আজ বুধবার চৌগাছাতে পূর্ণ দিবস হরতাল আহবান করেছে ১৮ দল। জানা গেছে, নিহত আতিয়ার রহমান জগন্নাথপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে। রাত সাড়ে আটটার দিকে গ্রামের চায়ের দোকানে তিনি চা খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী দল তার উপর অতর্কিত হামলা চালায়। ১৮দল আতিয়ারের লাশ নিয়ে মঙ্গলবার চৌগাছা শহরে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করে।