অমলেটে পিঁয়াজ না দেয়ায়...

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৩
পিঁয়াজের মূল্য বৃদ্ধির ঝাঁঝটা এবার বুঝলেন ভারতের এক হোটেল কর্মচারী। হোটেলে ইদানিং তরকারি এবং ডিমে পিঁয়াজ দেওয়ার পরিমাণ কমে গেছে। কিন্তু তাই বলে কারো কাছে অস্ত্র দেখেও ডিমে পিঁয়াজ দেবে না তাই কি হয়! এই কাজটি করতে ব্যর্থ হওয়ায় ভারতে এক হোটেল কর্মচারীকে গুলি খেতে হলো। ভারতের লক্ষেৗ থেকে ২৬৫ কি.মি দূরে আলীগঞ্জের এতাহ এলাকায় পুজারি নামের এক লোক তার চারজন বন্ধু নিয়ে হোটেলে খেতে বসেছিল। তারা চারটি ডিমের তৈরি অমলেটের অর্ডার দেয়। দীপু ক্যাশিয়াপ নামের এক কর্মচারি চারটি ডিম অমলেট করে এনে দেয়। পুজারি ডিমে পিঁয়াজ না দেওয়ার কারণ জানতে চায়। দীপু জানায়, দাম বেশি হওয়ায় পিঁয়াজ কিনতে পারিনি। আর সঙ্গে সঙ্গেই কোমর থেকে পিস্তল বের করে দীপুকে গুলি! অস্ত্র যার, ক্ষমতা তার! – আইএএনএস