নিত্যদিনের পরিধেয় হিসেবে কিংবা বিয়ে ও উত্সব আয়োজনের অংশ হিসেবে এই উপমহাদেশে শাড়ির সব সময়ই আলাদা একটা কদর আছে। আর এই শাড়ির মূল্যের দিক থেকেই এবার অন্যরকম এক রেকর্ড গড়েছে ভারতের চেন্নাই সিল্কের একটি শাড়ি। ‘ভিভাহ পটু’ নামের এই শাড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে নবরত্ন পাথর আর সোনার কারুকাজ। আর এ কারণেই শাড়িটির ম্য দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ রূপি যেটি এখন অবদি সবচেয়ে দামি শাড়ি হিসেবেই গিনেজের স্বীকৃতি আদায় করে নিয়েছে। চেন্নাই সিল্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, হাতে তৈরি এই শাড়িটির বুনন শেষ করতে ৩৬ জন কর্মীর প্রায় ১ বছর সময় লেগেছে। আর আট কেজি ওজনের এই শাড়িটি তৈরি করা হয় কুয়েতভিত্তিক এক ব্যবসায়ীর অনুরোধে।
