জোকস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৩
 নামী এক হোটেলে খাওয়া-দাওয়া করার পর এক লোক তার খাবার চামচটি ধুয়ে নিয়ে এলো। এই দেখে তার বন্ধু তাকে বলল, ‘কী আশ্চর্য, তুই আবার কষ্ট করে এ কাজটা করতে গেলি কেন। এটা তো হোটেলের লোকরা এমনিতেই করত।’ ‘না মানে... চামচটা ধুয়ে না নিলে আমার প্যান্টটা আবার ময়লা হয়ে যেত কি না!’  প্রথম প্রতিবেশী :আপনি যাই বলুন ভাই, বাচ্চা মানেই ঘরে আলো। আর বাচ্চা ছাড়া ঘর মানেই অন্ধকার। দ্বিতীয় প্রতিবেশী :হুমম...আপনি ঠিকই বলেছেন, বাচ্চারা বাতি জ্বালিয়ে আর নেভায় না... এটা ওদের কিছুতেই মনে থাকে না।  এক লোককে একটা বাড়ির গেটে থাকা কুকুর প্রায় কামড়ানোর জন্য তাড়া করল। এই দেখে লোকটা একটা বাড়ির একটা কোণে গিয়ে রাস্তা থেকে একটা পাথর উঠিয়ে কুকুরটার দিকে ছুড়ে মারার চেষ্টা করল। কিন্তু অনেক চেষ্টা করেও সে যখন পাথরটা ওঠাতে পারল না। তাই বাধ্য হয়ে দৌড়াতে দৌড়াতে লোকটা বলতে লাগল, ‘আজকাল মানুষের যে কী হয়েছে কিছু বুঝি না...তারা কুকুরগুলোকে ছেড়ে রাখে, আর পাথরগুলোকে রাখে বেঁধে!’  এক লোক রাস্তার এক কোণে আয়ুবর্ধক ওষুধের দোকান দিয়ে বসেছে। তার দাবি তার নিজের বয়সই নাকি চারশ’ বছর এবং সে নিজেও এই ওষুধ নিয়মিত খেয়ে থাকে। এ কথা শুনে রাস্তার অনেক লোকই তার দোকানের সামনে ভিড় জমাতে লাগল। এরই মাঝে ভিড়ের মাঝ থেকে কৌতূহলী এক লোক দোকানের সহকারী ছেলেটিকে কানে কানে জিজ্ঞেস করল, ‘আমি কাউকে কিচ্ছুটি বলব না! কিন্তু তুমি আমাকে সত্যি করে বলত, ওষুধ বিক্রেতার বয়স আসলে কত?’ লোকটিকে হতাশ করে দিয়ে সহকারীটি বলল, ‘ভাই তা তো আমি ঠিক বলতে পারব না। তবে আমি উনার সাথে আছি প্রায় তিনশ বছর ধরে!’