হাসানউজ্জামান খান
আজ ১৮ই মে প্রথিতযশা সাংবাদিক হাসান-উজ্জামান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কর্মজীবনে বাংলাদেশ অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, আজাদসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। স্বনামখ্যাত এই সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
