শোক সংবাদ

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:৪৯

শামসুন নাহার জামান

লেখক-গবেষক, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বাংলাদেশ লেখিকা সঙ্ঘের প্রাক্তন সহ-সভাপতি শামসুন নাহার জামান (৮০) গত ১৪ মে ঢাকার নিকেতনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী আইনজ্ঞ আবু মোহাম্মদ শফিউজ্জামান ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। তিনি দীনেশ চন্দ্রসেন স্বর্ণপদক (ভারত) এবং বাংলাদেশের লেখিকা সঙ্ঘ স্বর্ণপদক ও আশরাফ সিদ্দিকী-সাঈদা সিদ্দিকী ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন।