চাকরির খবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৯
সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানি চাকরির শিরোনাম : কনিষ্ঠ নির্বাহী (বিপণন ও বিক্রয়, মাঠ) শিক্ষাগত যোগ্যতা :স্নাতক পাশ। সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন। অন্যান্য যোগ্যতা :বয়স ৩৫ বছর অথবা এর নিচে। কাজের বিবরণ / দায়িত্বসমূহ দ্রুত সম্প্রসারমান ব্যবসায়-শিল্প গোষ্ঠী, সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির অন্যতম ইউনিট, সেঞ্চুরি ফার্মস লিমিটেডের নিজস্ব খামারের দুগ্ধ থেকে উত্পাদিত অভিজাত মিষ্টান্ন ও বেকারি পণ্যের নিজস্ব কারখানা ও আউটলেট সমূহে জরুরি ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন কর্পোরেট হাউস, শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, সামাজিক অনুষ্ঠানে পণ্যের যথাযথ বিপণন, বিক্রয় ও সরবরাহ নিশ্চিতকরণ। অন্যান্য সুবিধাদি :উপযুক্ত প্রার্থীকে আকর্ষণীয় বেতন, বাড়ি ভাড়া, স্বাস্থ্য ও পরিবহন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। কর্মস্থল :যেকোনো জায়গায়। উত্স :Bdjobs.com Online job posting, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর। আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীকে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সহ অফিস চলাকালীন সময় যোগাযোগ করতে হবে। আবেদনের শেষ তারিখ :শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানি। ঠিকানা :সেঞ্চুরি সেন্টার, খ-২২৫, প্রগতি স্মরণী, মেরুল, বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি চাকরির শিরোনাম :ইন্টারনাল অডিটর খালি পদের সংখ্যা :১ শিক্ষাগত যোগ্যতা :বি.কম (অনার্স) এম.কম পাশ। অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ঋণদানকারী প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছর অথবা এর নিচে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বেতনসীমা :শিক্ষানবীশকালীন ৬ মাস ১২,০০০/- টাকা, পরবর্তীতে ১৪,০০০/- টাকা। অন্যান্য সুবিধাদি :বছরে ১টি উত্সব ভাতা ও পি.এফ সুবিধা রয়েছে। ইহা ছাড়াও শাখা অফিসে নিখরচায় আবাসন ও কন্ট্রিবিউটরি লাঞ্চের ব্যবস্থা রয়েছে। কর্মস্থল :বাংলাদেশের যেকোনো জায়গায়। উত্স :Bdjobs.com Online job posting (রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩)। শেষ তারিখ ১৪ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) ঠিকানা :৫ সদর রোড, পোস্ট বক্স :৩৪, বরিশাল ৮২০০, বাংলাদেশ। কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ চাকরির শিরোনাম :সহযোগী অধ্যাপক (সার্জরি) খালি পদের সংখ্যা :১ শিক্ষাগত যোগ্যতা :বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নির্ধারিত নিয়মানুযায়ী। পুরুষ মহিলা উভয়ই। বেতনসীমা :সিএইচএফবি-এর নিয়মানুযায়ী। কর্মস্থল :ময়মনসিংহ। উত্স :দৈনিক ইত্তেফাক (মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩) আবেদনের নিয়ম :আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন বৃত্তান্ত, বিএম অ্যান্ড ডি.সি কর্তৃক হালনাগাদ রেজি. সার্টিফিকেট, পাবলিকেশন্স ও সকল একাডেমিক সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ :সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩। কোম্পানির তথ্য :কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ (সিবিএমসিবি) ঠিকানা :উইনারপাড়, ময়মনসিংহ। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চাকরির শিরোনাম :সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার খালি পদের সংখ্যা :৪ শিক্ষাগত যোগ্যতা :ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স/ইলেক্ট্রোমেডিকেল ইঞ্জিনিয়ারিং। ২ বছরের অভিজ্ঞতা। পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য। বেতনসীমা :আলোচনা সাপেক্ষে। কর্মস্থল :সিরাজগঞ্জ উত্স :দৈনিক ইত্তেফাক (সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩) আবেদনের নিয়ম :প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ০৩ অক্টোবর দুপুর ১২টার মধ্যে পরিচালক (হাসপাতাল)-এর ঠিকানায় সরাসরি মৌখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদনের শেষ তারিখ :বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ঠিকানা :এনায়েতপুর, পিএস- এনায়েতপুর শরীফ, উপজেলা :চৌহালী, সিরাজগঞ্জ।