জুনিয়র টেনিস শুরু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
এশিয়ান টেনিস ফেডারেশনের টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৪ টেনিস সিরিজের খেলা গতকাল বিকালে রমনা টেনিস কোর্টে শুরু হয়েছে। বালক একক বিভাগে শাহরিয়ার সৈকত ৬-২, ৬-০ গেমে জিমকে, সাদ সাদমান সাওমিক ৬-০, ৬-০ গেমে মেহেদী হাসানকে, জুবিন ওমর ৬-১, ৬-২ গেমে সাকিও মোহাম্মদকে, পাকিস্তানের হারিস ইপলানুল হক ৬-১, ৭-৬, ৬-৩ গেমে বাংলাদেশের ইশতিয়াক মোহাম্মদকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।