চুক্তি নবায়ন করলেন ইব্রা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
আগামী ২০১৬ সাল পর্যন্ত প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) সাথে চুক্তি নবায়ন করেছেন সুইডেনের তারকা ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ। ক্লাবটির পক্ষ থেকে মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়েছে। ইব্রাহিমোভিচের সাথে চলমান চুক্তি ২০১৫ সালের গ্রীষ্মে শেষ হবার কথা ছিল। নতুন এই চুক্তিতে সুইচ এই তারকা ৩৫তম জন্মদিনের আগ পর্যন্ত পার্ক ডে প্রিন্সেসে থেকে যাবেন। আয়াক্স, জুভেন্টাস, ইন্টারমিলান, বার্সেলোনা এবং এসি মিলানের সাবেক এই স্ট্রাইকার চুক্তি সম্পর্কিত এক বিবৃতিতে বলেছেন, ‘আমি ইউরোপে পিএসজি’র থেকে বেশি উচ্চাভিলাষী অন্য কোন ক্লাবকেই দেখি না। পিএসজি’ই হবে আমার ক্যারিয়ারের শেষ বড় ক্লাব।’ গত মৌসুমে ৩০ গোল করে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন ইব্রাহিমোভিচ। বাসস