জিয়ানগরে ২৪টি পূজামন্ডপে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার জেপি চেয়ারম্যানের রেস্ট হাউজে এ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জেপির আহবায়ক আসাদুল কবির স্বপন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম দোদুল, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম. এ রব্বানী ফিরোজ, আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, প্রভাষিকা শারমিন হোসেন, ডা. অমল সাহা, স্বপন কুমার, রণজিত হাজরা, মিলন হালদার, ডা. ননী গোপাল প্রমুখ।
