খিলগাঁওয়ে বাসার সামনে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ মে ২০১৯, ২৩:৫৫

রাজধানীর খিলগাঁওয়ের ভূইয়াপাড়া এলাকায় বাসার সামনে স্কুলছাত্র রেদওয়ানকে (১৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তার বাসা ২১৭ মেরাদিয়া ভুইয়াপাড়া মসজিদে পাশে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কে বা কাহারা তাকে বাসার অদুরে কুপিয়ে আহত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/আরকেজি